গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে এনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্টদের সহায়তা চেয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে রাজধানীর একটি রেস্তোঁরায় সংবাদ সম্মেলনের এ কথা বলেন তিনি।
এবার ঈদে তার মন্ত্রণালয় সড়কপথে যাত্রীদের নিরাপদে যাতায়ত নিশ্চিত করতে পেরেছে বলে দাবি করেন মন্ত্রী।
ঈদে সারাদেশে সড়কপথে যাতায়াত ব্যবস্থা বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও দপ্তরের কর্মকর্তাদের নিয়ে রাজধানীর একটি রেস্তোঁরায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন যোগাযোগমন্ত্রী।
এ সময় বলেন, এবার ঈদ যাত্রায় সড়কপথে ব্যবস্থাপনায় পুরোপুরি সফল না হলেও যাত্রীদের নিরাপত্তা দিতে পেরেছেন।
আগামী বছরের ঈদে সারাদেশের সড়ক ব্যবস্থা আরও ভাল থাকবে বলে জানান।
গণপরিবহন ব্যবস্থা এখনো বিশৃঙ্খল উল্লেখ করে তিনি বলেন, রাজধানীর যানজট কমানো ও গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ।