জাতীয়

লঞ্চ পিনাকের মালিক, শ্রমিক ও ব্যবস্থাপনার বিরুদ্ধে মামলা

লঞ্চ পিনাক
লঞ্চ পিনাক

কাওড়াকান্দি থেকে মাওয়া আসার পথে লঞ্চ পিনাক-৬ এর মালিক, শ্রমিক ও ব্যবস্থাপনায় যারা ছিল তাদের আসামি করে মামলা করতে বলা হয়েছে— জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

মঙ্গলবার মাওয়ায় পদ্মা নদীতে লঞ্চডুবির ঘটনাস্থল ঘুরে দেখে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

আরেকটি ঘাট থেকে বাড়তি শতাধিক যাত্রী তুলেছিল লঞ্চটি—এ কথা জানিয়ে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, এ ঘটনায় নিয়ম মাফিক মামলা করা হবে।

তিনি বলেন, খোঁজ নিয়ে জানা গেছে কাওড়াকান্দি থেকে লঞ্চটি ১৬০-১৭০ জন যাত্রী নিয়ে আসছিল। এরপর কাঁঠালবাড়ি লঞ্চঘাট থেকে আরো শতাধিক যাত্রী উঠায়। যদি কাওড়াকান্দি থেকে সরাসরি মাওয়া আসতো তাহলে লঞ্চটি হয়তো ডুবত না। বাড়তি ওই শতাধিক যাত্রীর চাপ লঞ্চডুবির অন্যতম কারণ বলে মনে হচ্ছে।

শাজাহান খান বলেন, ভবিষ্যতে কেউ যাতে এভাবে মানুষের জীবন নিয়ে খেলতে না পারে সেজন্য সরকার কঠোর ব্যবস্থা নেয়া।

মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট থেকে মুন্সীগঞ্জের মাওয়া আসার পথে সোমবার বেলা ১১টার দিকে ডুবে যায় লঞ্চটি।

মঙ্গলবার পর্যন্ত নদী থেকে কেবল দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ১২৭ ‘নিখোঁজ’ যাত্রীর একটি তালিকা করেছে। নৌমন্ত্রী জানান, ওই লঞ্চে তার খালাত বোনের তিন মেয়েও ছিল। তাদের নাম স্বর্ণা, হীরা ও লাকি। এ তিন জনের মধ্যে হীরার লাশ সোমবার উদ্ধার হলেও বাকি দুজনের কোনো খোঁজ মেলেনি।

শাজাহান খান বলেন, আমি প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। পরে আমার স্ত্রী আমাকে জানায়।

নৌমন্ত্রী নদী তীরে অপেক্ষমান স্বজনদের খোঁজখবর নেন এবং দ্রুত উদ্ধারকাজের ব্যাপারে তাদের আশ্বস্ত করেন।

চট্টগ্রাম থেকে বিশেষায়িত নৌযান জরিপ-১০ গভীর রাতে মাওয়া পৌঁছাবে বলে জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ