জাতীয়

ডিসেম্বরে ভারত থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ

বিদ্যুৎ
বিদ্যুৎ

আগামী ডিসেম্বরের মধ্যে ভারতের ত্রিপুরা থেকে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ একথা বলেন।

বৈঠক শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এবার ত্রিপুরা থেকে আরো ১০০ মেগাওয়াট ডিসেম্বরের মধ্যেই দিতে চায় ভারত। বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ থাকায় ভারতের বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানীগুলো জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে।

তিনি আরো বলেন, নেপাল-ভারত-বাংলাদেশ এ ত্রিপক্ষীয় বিদ্যুৎ সহযোগিতায় ভারত সম্মতি দিয়েছে।

এ বিষয়ে নেপালের সঙ্গে বুধবার বৈঠক করার কথা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ