সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে সম্প্রচার নীতিমালার নামে গণমাধ্যমের কণ্ঠরোধের আইন করতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) একাংশ। অচিরেই সরকারকে এ নীতিমালা প্রত্যাহার করার আহ্বানও জানান তারা।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সম্প্রচার নীতিমালা-২০১৪ এর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এ অভিযোগ করেন।
মানববন্ধন থেকে মাসব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন সাংবাদিক নেতারা।
পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল হাইকোর্ট হয়ে পুনরায় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: