জাতীয়

১০ হাজার নার্স নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১০ হাজার নার্স নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ৩৩তম বিসিএসেরর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত প্রায় সাড়ে ৬ হাজার চিকিৎসক কর্মস্থলে যোগ দেবে আগামীকাল (বৃহস্পতিবার)।

এ সময় দেশের প্রতিটি বিভাগে একটি করে শিশু হাসপাতাল স্থাপনেরও ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘সাত হাজার সরকারি চিকিৎসক নিয়োগ দেয়া হযেছে আর নার্সের জন্য ৫ হাজার পদ সৃষ্টি করা হয়েছে এটা একটা অসামঞ্জস্যপূর্ণ। এখানে বলবো আরো অন্ততপক্ষে ১০ হাজার নার্স যাতে নিয়োগ দেয়া হয় সে পদক্ষেপ নিতে।’

শিশুদের বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার— এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী মা ও শিশুর পু্ষ্টি নিশ্চিত করতে সকলে এগিয়ে আসার আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘সন্তানসম্ভবা মায়ের যত্ন নিতে হবে, তাকে পুষ্টিকর খাদ্য দিতে হবে, তাকে যথেষ্ট বিশ্রামের সুযোগ দিতে হবে এ বিষয়টা পরিবারের সকলকে সচেতন থাকতে হবে। প্রত্যেকটা হাসপাতাল বিশেষ করে সরকারি হাসপাতাল যেখানে আছে সেখানে এ পুষ্টিমান নির্ণয় করার জন্য একজন পুষ্টিবিদ থাকবেন। খাদ্যগুণগুলো যথাযথভাবে অথবা স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করা হচ্ছে কিনা না সেটা তিনি দেখভাল করবেন।’

ডিজিটাল ব্যবস্থায় স্বাস্থ্যসেবা নিশ্চত করতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দেশ অনেক এগিয়েছে— উল্লেখ করে স্বাস্থ্যকেন্দ্র ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে সচেতনতামূলক কার্যক্রম অব্যহত রাখার নিদের্শ দেন শেখ হাসিনা।

তিনি আরো বলেন, দুর্গম এলাকায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার।

এ সময় মাতৃদুগ্ধ বিকল্প নিয়ন্ত্রণ আইন যথাযাথভাবে প্রয়োগ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

এদিকে,‘মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার: লক্ষ্য হবে সফল জীবন পাবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের প্রায় ১৫০টি দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ