জাতীয়

হজ ফ্লাইট শুরু ২৭ আগস্ট

হজ
হজ

এ বছরের হজ ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ফিরতি হজ ফ্লাইট ৮ অক্টোবর থেকে শুরু হবে। বুধবার সচিবালয়ে নিজ কক্ষে ধর্ম সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, এ বছর ৯৮ হাজার ৭৬২ জন মুসল্লি হজে যাচ্ছেন। এরমধ্যে এক হাজার ৬০০ জন যাচ্ছেন সরকারিভাবে। হজ যাত্রীদের জন্য এ বছর ৮৩৫টি ট্র্যাভেল এজেন্সি কাজ করছে।

হজ ফ্লাইটে কোনো বিপর্যয় হবে না উল্লেখ করে তিনে বলেন, পর্যাপ্ত ফ্লাইটের ব্যবস্থা রয়েছে।

সৌদী আরবে মার্স ভাইরাসের ব্যাপারে ধর্ম সচিব বলেন, ঢাকার ৮টি কেন্দ্র থেকে এ ভাইরাসের টিকা নেয়া যাবে আর ইতোমধ্যে অনেকে নিয়েছেন। এছাড়া, সারাদেশে জেলা পর্যায়েও এ ব্যবস্থা রয়েছে।

যাত্রীদের হয়রানির ব্যাপারে তিনি আরো বলেন, বিমানবন্দরে যাত্রীদের সিটি চেকিং এর ব্যবস্থা আছে। হজ যাত্রীদের কোনো ধরনের হয়রানি হবে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ