জাতীয়

সড়ক দুর্ঘটনা রোধে গণসচেতনতার বিকল্প নেই: যোগাযোগমন্ত্রী

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সড়ক দুর্ঘটনা রোধে আইন প্রণয়নের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার পুরান ঢাকার বাবুবাজারে বিআরটিএ এর সড়ক নিরাপত্তা বিষয়ক গণসচেতনতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাতারাতি সব সমস্যা সমাধান করা সম্ভব হবে না, কোনো উৎসব উপলক্ষে নয় বরং সাধারণ মানুষ যাতে সারাবছর নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।

তিনি আরো বলেন, ‘বিল বোর্ডে চেহারা দেখে ও ডিজিটাল চেহারা দেখে মানুষ কাউকে ভালোবাসবে না। কারো জনপ্রিয়তাও বাড়বে না। একটা বিশেষ অকেশন আসবে আমরা তৎপর হবো, আর সারাবছর মানুষ ভুগবে এটা হবে না। আমাদের সারাবছর প্রতি দিনের প্রস্তুতি থাকবে, প্রতি দিনই আমরা কিছু না কিছু করবো। সমুন্নিত প্রয়াস চালবে যাতে করে যানজট সহনীয় পর্যায়ে আসে।’

রাজনৈতিক কারণে বিলবোর্ড ব্যবহার করে রাজধানীর সৌন্দর্য নষ্ট না করার জন্য রাজনৈতিক নেতাদের প্রতিও আহ্বান জানান ওবায়দুল কাদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ