জাতীয়

পুলিশ-শ্রমিক সংঘর্ষ

মিশু আটক, সব পোশাক কারখানায় ধর্মঘট

অনশন অব্যাহত

পুলিশ-শ্রমিক সংঘর্ষ
পুলিশ-শ্রমিক সংঘর্ষ

রাজধানীর বাড্ডায় তোবা গার্মেন্টসহ অন্য গার্মেন্টসের শ্রমিকরা বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ শুরু করলে পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে।

এ সময় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন সভাপতি মোশরেফা মিশুকে আটক করে পুলিশ। পুলিশ আটক করে নিয়ে যাওয়ার সময় মোশরেফা মিশু সারাদেশে সব পেশাক কারখানায় ধর্মঘটের ডাক দেয়।

পরে বাড্ডায় হোসেন মার্কেটে তোবার কারখানা থেকে শ্রমিকদের পুলিশ বের করে দেয়।

এদিকে, রাজধানীর কাওরান বাজারে অবস্থিত বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) ভবনে সকাল থেকে তোবা গ্রুপের শ্রমিকদের মে ও জুন মাসের বেতন দেয়া অব্যাহত রয়েছে, দেয়া হবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা পরিশোধ করা হবে কি-না, তা নিয়ে অস্পষ্টতা কাটেনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ