জাতীয়

জামাতের বিচার করতেই আইনে পরিবর্তন আনা হচ্ছে

আনিসুল হক
আনিসুল হক

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য সংগঠন হিসেবে জামাতের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আবার পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এর মধ্যেই আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে, খুব শিগগিরি এ সংশোধন প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে রেজিস্ট্রেশন ম্যানুয়াল হালনাগাদ বিষয়ক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘যে সংশোধনটা করা হয়েছে, সে সংশোধনটা করার জন্য প্রথম যারা দেখার মালিক বা গ্রহণযোগ্যতা না পাওয়া পর্যন্ত এটা নিয়ে কথা বলা উচিৎ না। আমি প্রথমে মন্ত্রী পরিষদে এ বিষয়টিকে উপস্থাপন করতে চাই। এটার ব্যাপারে যেহেতু আমরা অত্যান্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি, সেই জন্য আমার মনে হয় এটা খুব শিগগিরি হবে।’

সম্প্রতি দুই দিনের বাংলাদেশ সফরে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র্যা প আমেরিকান সেন্টারে সংবাদ সম্মেলনে বলেন, যুদ্ধাপরাধের বিচার হওয়া উচিত শুধু ব্যক্তির, কোনো সংগঠনের নয়।

মার্কিন দূত স্টিফেন জে র্যা পের মন্তব্যকে ব্যক্তিগত অভিমত উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘আমার সঙ্গে যখন ওনার (স্টিফেন জে র্যা প) বৈঠক হয়েছিলো তখন এ কথা তিনি বলেননি। এটা ওনার অভিমত হতে পারে, তাই ওনার অভিমত ওনার কাছেই থাকবে। আর আমাদের যে আকাঙ্খা, জনগণের যে ইচ্ছা সেটা আমাদের পালন করতে হবে। এটা কেই আমি বিশ্বাস করি এবং সেই ক্ষেত্রে এ বিচারটা হওয়া অপরিহার্য।’

এর আগে, জমির নিবন্ধন ম্যানুয়েলের হালনাগাদ খসড়া ওপর মতবিনিময় সভায় আনিসুল হক বলেন, ম্যানুয়েলটি হালনাগাদ হলে মানুষের ভোগান্তি কমবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ