দুর্ঘটনার ৫ম দিনও লঞ্চ খুঁজে না পাওয়াকে চরম ব্যর্থতা উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যতোক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করবেন ততোক্ষণ পর্যন্ত লঞ্চডুবির মতো সমস্যা সমাধান করা সম্ভব নয়।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে চলমান রাজনীতি নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অবিলম্বে ফিটনেসবিহীন সকল লঞ্চ চলাচল বন্ধ এবং দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
এ সময় মেরিটাইম কোর্টে থাকা সকল মামলারও বিচারেও দাবি করেন সুরঞ্জিত।
তোবা গার্মেন্টস প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, শ্রম প্রতিমন্ত্রী ও নৌ পরিবহনমন্ত্রী সমস্যা সমাধানে যে উদ্যোগ নিয়েছেন তা আরো আগেই নেয়া যেতো।
এ ঘটনাকে রাজনীতিকরণেরও সমালোচনা করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: