জাতীয়

‘আদিবাসী’ শব্দ ব্যবহার না করতে সরকারের প্রতি আহ্বান

আদিবাসী
আদিবাসী

ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে যে সংখ্যাগরিষ্ঠ বাঙালি লড়াই-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে সেই বাঙালিই এখন ঔপনিবেশিক আচরণ করছে— এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আপামর জনগণকে মানসিক পরিবর্তনের মাধ্যমে জেগে উঠতে হবে। আদিবাসীদের ভূমির অধিকার ও রাষ্ট্রের ভূমিকা নিয়ে এ সেমিনারে এসব মন্তব্য করেন বিশিষ্টজনেরা।

শুক্রবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সেমিনারে বক্তারা আদিবাসী সম্পর্কে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনা করেন।

বক্তারা বলেন, এক্ষেত্রে রাষ্ট্রকেও সংবেদনশীলতার জায়গা থেকে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে।

এ দৃষ্টিভঙ্গির মাধ্যমে রাষ্ট্র ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে আসছে বলে মন্তব্য করেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল।

সংবিধানে আদিবাসীদের নিগ্রহের বিষয়টি আবারো তুলে ধরেন অধ্যাপক আইনুন নাহার/অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।

এ সময় তারা আশঙ্কা প্রকাশ করেন ‘আদিবাসী’ শব্দ ব্যবহার না করতে সরকারের সাম্প্রতিক প্রজ্ঞাপন সম্পর্কে।

তারা মনে করেন, সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় শুধুমাত্র নীতিসর্বস্ব নয়, বরং ন্যায়সম্পন্ন আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন এখন সময়ের দাবি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ