ইবোলা সংক্রমণ প্রতিরোধে বিমানবন্দরগুলোতে সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ছাত্রলীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, ‘ভাইরাসের ব্যাপারে আমার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি যে, এয়ারপোর্টসহ বিভিন্ন জায়গায় শতর্কমূলক ব্যবস্থা নেয়ার জন্য। ২/১ দিনের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসবো আরো কী কী নেয়া যায় সে বিষয়ে আলোচনা করবো।’
তিনি আরো বলেন, এ রোগের প্রাদুর্ভাব যেনো কোনোভাবেই না ঘটে সেজন্য খুব শিগগিরই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসে আরো সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: