তোবা গার্মেন্টের শ্রমিকদের জুলাই মাসের মজুরি ও ওভারটাইমের বকেয়া রোববার দুপুর ২টা থেকে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ) কার্যালয়ে দেয়া হচ্ছে। তবে ঈদের বোনাস পরিশোধের ব্যাপারে আরো কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে বিজিএমইএ।
বেতন এবং ওভারটাইম বাবদ তোবা গ্রুপের প্রায় দেড় হাজার শ্রমিককে প্রায় এক কোটি ৩০ লাখ টাকা দেয়া হবে।
উল্লেখ্য, পাওনা বেতন, ওভার টাইম ও বোনাসের দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন এবং অনশন করে আসছিল তোবার শ্রমিক এবং শ্রমিক সংগঠনের বেশ কিছু নেতাকর্মীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: