জাতীয়

বিএনপিকে আন্দোলন করার আহ্বান হিদারের

হিদার ক্রডেন
হিদার ক্রডেন

সহিংসতা পরিহার করে আন্দোলন করতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাইকমিশনার হিদার ক্রুডেন। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেটস অ্যাসোসিয়েশনের (ডিসিএবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জনগণের কথা ভেবে শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রধান দুই রাজনৈতিক দলের সংলাপে বসা প্রয়োজন বলেও মন্তব্য করেন হিদার।

তৈরি পোশাক শিল্প, শিক্ষা-স্বাস্থ্য, বাল্য বিবাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে কানাডীয় হাইকমিশনার বলেন, পুরোপুরি সাফল্যর জন্য আরও অনেক কাজ করতে হবে।

এসময় তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক সঙ্কট নিরসনে প্রধান দুই দলের সংলাপে বসা ছাড়া কোনো বিকল্প নেই।

গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া কোনো দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বজার রাখা সম্ভব নয়— উল্লেখ করে হিদার ক্রুডেন বলেন, নতুন প্রণয়ন করা জাতীয় সম্প্রচার নীতিমালায় গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হচ্ছে কি না তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

দেশের গুম, খুনের বিষয়ে হিদার ক্রুডেন বলেন, বিচার বিভাগ, সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধগুলো বন্ধ করা সম্ভব।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ