রাজধানীর চকবাজারে একটি কারখানায় সোমবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মী আতাউর রহমান জানান, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে দেবীদাস ঘাট এলাকায় সৌরভ কসমেটিকস নামের ওই কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণে আনে।
চকবাজার থানার ওসি আজিজুল ইসলাম বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে টিনশেড ওই কারখানায় আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: