দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামী ১ সেপ্টেম্বর। সোমবার রাষ্ট্রপতি আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৫ জানুয়ারির নির্বাচনের পর দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ফেব্রুয়ারি মাসে। আর দ্বিতীয় অধিবেশন শুরু হয় মে মাসে।
জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাস হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: