আগামী এক বছরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শেষ হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সড়ক ও জনপথ অধিদপ্তরের দুই দিনব্যাপী কর্মশালায় এ কথা বলেন তিনি।
যোগাযোগমন্ত্রী বলেন, যানজট নিরসনে সবাইকে সচেতন হতে হবে। মেট্রোরেল নির্মাণ না হওয়া পর্যন্ত যানজট নিরসন সম্ভব নয়।
যানজট নিরসনে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: