জাতীয় সম্প্রচার নীতিমালার মাধ্যমে সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায় বলে মন্তব্য করেছেন বিভিন্ন সংগঠনের বক্তারা।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের টিভি চ্যানেল ভারতে অবাধ সম্প্রচারের দাবীতে আয়োজিত নাগরিক সমাবেশ ও মানববন্ধনে এ কথা বলেন তারা।
এ সময় বক্তারা অভিযোগ করেন, সম্প্রচার নীতির নামে টকশো নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে সরকার। স্বৈরাচারী মনোভাব ও নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সরকার এ ধরনের পদক্ষেপ নিচ্ছে।
জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ণ হলে এ শিল্প ধ্বংস হয়ে যাবে বলেও জানান তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: