কক্সবাজারের মহেশখালীতে কয়লা ভিত্তিক তাপবিদুৎ কেন্দ্রসহ ৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ৩৭ হাজার ৩৩৯ কোটি টাকার এ প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রকল্পগুলোর মধ্যে রয়েছে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন, গুচ্ছগ্রামসহ হাওর অঞ্চলে বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্প।
এ সময় মন্ত্রী বলেন, কয়লাভিত্তিক প্রকল্পটির জন্য সরকার ৪ হাজার ৯২৬ কোটি ৬৬ লাখ টাকা যোগান দেবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: