জাতীয়

সম্প্রচার নীতিমালা গণমাধ্যমের কন্ঠরোধের জন্য নয়: ইনু

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে সাংবাদিকদের মধ্যে আর কোনো মতভেদ নেই বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা। মন্ত্রিসভায় অনুমোদন দেয়ার পর থেকে জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। তীব্র প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক মহল। এসব কিছুর পরিপ্রেক্ষিতে সোমবার সংবাদ সম্মেলন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এ বিষয়ে মঙ্গলবার সংবাদপত্র ঢাকা ট্রিবিউন ও বেসরকারী সংস্থা কপিরাইট এন্ড আইপি ফোরাম গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে জাতীয় সম্প্রচার নীতিমালার সীমাবদ্ধতা ও উত্তরনের উপায় আলোচনায় গুরুত্ব পায়।

তথ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে নীতিমালার অসঙ্গতিপূর্ণ ধারা সংশোধনের যে আশ্বাস দেয়া হয়েছে তার উদ্ধৃতি দিয়ে সাংবাদিক নেতারা বলেন, এ নিয়ে তাদের মধ্যে আর কোনো মতভেদ নেই।

এর জবাবে তথ্যমন্ত্রী আবারও জোর দিয়ে বললেন, সংশ্লিষ্ট সকল পর্যায়ের প্রতিনিধিদের নিয়েই এ নীতিমাল তৈরি করা হয়েছে এবং এ নীতিমালা গণমাধ্যমের কন্ঠরোধের জন্য নয়, সম্প্রচার মাধ্যমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

নীতিমালার যেসব ধারা নিয়ে বির্তকের তৈরি হয়েছে, তারও ব্যাখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের সমন্বয়েই স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করা হবে এবং এ কমিশনই সম্প্রচার মাধ্যমকে পরিচালনা করবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ