উত্তরাধিকার আইন অনুযায়ী দেশের গ্রামাঞ্চলে ৪% কম ভূমির মালিকানা নারীরা পেয়ে থাকেন।
বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে দিনব্যাপী আয়োজিত এক কর্মশালায় উত্তরাধিকার আইনের মূল্যায়ন এবং বাংলাদেশের গ্রামের নারীদের ওপর এর প্রভাব" শীর্ষক এক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এ সময় এর প্রধান গবেষক অধ্যাপক ড. আবুল বারাকাত বলেন, বাংলাদেশে নারী-পুরুষের জন্য এ রকম কোনো উত্তরাধিকার আইন নেই।
বারাকাত বলেন, সংবিধানে নারীদের সমঅধিকারের কথা বলা হলেও ভূমির মালিকানার ক্ষেত্রে তার ব্যতিক্রম লক্ষ্য করা যায়।
তিনি বলেন, উত্তরাধিকার আইন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গড়ে উঠায় ভূমির অধিকার থেকে নারীরা বঞ্চিত হচ্ছেন।
মুসলিম, হিন্দু, চাকমাসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর গবেষণায় দেখা যায় বাংলাদেশে শুধুমাত্র গারো নারীরা মাতৃতান্ত্রিক হওয়ায় তারা ভূমির ন্যায্য মালিকানা পেয়ে থাকেন।
কর্মশালায় ভারত, পাকিস্তান, মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেন।