বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৫ আগস্টের প্রথম প্রহরে কেক কেটে তার ৬৯তম জন্মদিন উদযাপন করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তিনি জন্মদিনের কেক কাটেন।
এসময়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ও দলের শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও শুভেচ্ছা জানাতে কার্যালয়ের সামনে ভিড় করেন।
১৯৪৫ সালে দিনাজপুরের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: