জাতীয়

বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে যুক্তরাষ্ট্র-কানাডার ‘দ্বৈতনীতি’ অবলম্বন: আশরাফ

বঙ্গবন্ধুর হত্যার পেছনে বামপন্থীদের উস্কানি ছিল

সমাধিসৌধে শ্রদ্ধা
সমাধিসৌধে শ্রদ্ধা

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র-কানাডা ‘দ্বৈতনীতি’ গ্রহণ করেছে— শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

এদিকে, রাজধানীতে এক আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুর হত্যার পেছনে বামপন্থীদের উস্কানি ছিল। অনেক বাম সংগঠনও সে সময় বঙ্গবন্ধুর যে কোনো কাজের সমালোচনা করতেন।

আশরাফ বলেন, তাদের দেশের জন্য এক নীতি আর অন্য দেশের বেলায় ভিন্ন নীতি। তাদের দেশে প্রতি মাসেই মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে। যুক্তরাষ্ট্রে কয়েকদিন আগে একটি মৃত্যুদণ্ড কার্যকর করতে আড়াই ঘণ্টা সময় লেগেছে। তবে আমাদের দেশের বেলায় মানবতা, গণতন্ত্র ও আইনের শাসনের কথা বলে তারা হস্তক্ষেপ করছে।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিদেশে ‘আশ্রয়-প্রশ্রয়’ দেয়া হচ্ছে—উল্লেখ করে তিনি আরো বলেন, তাদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। তাদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।

তিনি বলেন, শিল্প, বাণিজ্য, অর্থনীতিসহ সবক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলব।

এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের সহায়তা চেয়েছেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও স্বজনদের কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে আশরাফ বলেন, বঙ্গবন্ধুকে হারানো মধ্য দিয়ে বাঙালি জাতির যে ক্ষত সৃষ্টি হয়েছে তা কোনোদিনই মুছবার নয়। এ ক্ষত আমাদের যুগ যুগ ধরে বয়ে বেড়াতে হবে।

এদিকে, রাজধানীর পানি উন্নয়ন বোর্ড অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় হানিফ বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিষয়টি জিয়াউর রহমানও জানতেন। তিনি পেছনে থেকে এই নৃশংস হত্যাকাণ্ডে মদদ দিয়েছেন। জিয়া মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না, এটা বঙ্গবন্ধু হত্যার পর প্রমাণ হয়েছে। তার (বঙ্গবন্ধু) হত্যার পর জিয়া বাংলাদেশে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। এখন তার স্ত্রী ও সন্তানরাও একই পথে হাঁটছেন।

হানিফ বলেন, দেশে সুশাসন ও সঠিক নেতৃত্ব না থাকলেও শুধু গণতন্ত্র দিয়ে উন্নয়ন হয় না। বিশ্বের কোনো দেশেই শুধু গণতন্ত্র দিয়ে উন্নয়ন হওয়ার নজির নেই। মালয়শিয়া, সিঙ্গাপুর, চীনসহ বিভিন্ন দেশ নিজেদের উন্নয়ন করেছে সুশাসন ও যোগ্য নেতৃত্ব দিয়ে; গণতন্ত্র দিয়ে নয়। তাই এখন দেশকে এগিয়ে নিতে হলে সুশাসন ও নেতৃত্বের মাধ্যমেই এগিয়ে নিতে হবে। আর এটা শেখ হাসিনাকে দিয়েই সম্ভব।

এ সময় খালেদা জিয়ার সমালোচনা করে হানিফ বলেন, স্কুল সার্টিফিকেট, কাবিননামা ও ১৯৯১ সালে প্রথম প্রধানমন্ত্রীর শপথকালে দেয়া তথ্য মতে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন নয়। আক্রোশবশত ১৯৯৬ সাল থেকে মিথ্যা ঘোষণা দিয়ে তিনিএ জন্মদিন পালন করে আসছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ