জাতীয়

বৈশ্বিক শান্তি সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

আইইপি
আইইপি

অস্ট্রেলিয়া ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিসের ‘বৈশ্বিক শান্তি সূচক’ অনুযায়ী প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক শান্তি সূচকে ১৬২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম যা সংস্থাটির বিবেচনায় মধ্যম পর্যায়ের।

প্রতিবেদন অনুযায়ী, শান্তিসূচকে সবচেয়ে এগিয়ে আছে আইসল্যান্ড। প্রতিবেশী দেশ ভারত রয়েছে ১৪৩তম স্থানে। এছাড়া পাকিস্তান ১৫৪তম, মিয়ানমার ১৩৬তম ও আফগানিস্তান ১৬১তম স্থানে রয়েছে। তবে সূচক অনুযায়ী বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার দুই দেশ নেপাল ও ভুটান এগিয়ে রয়েছে। দেশটিগুলোর অবস্থান যথাক্রমে ৭৬তম ও ভুটান ১৬তম।

সূচক নির্ণয়ের ক্ষেত্রে ২২টি বিষয় মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে সমাজে শান্তি ও নিরাপত্তা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাতের সঙ্গে সম্পৃক্ততা ও সন্ত্রাসী তৎপরতার মাত্রাকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। বৈশ্বিক শান্তি সূচক নির্ণয়ে ২০১৩ সালের উপাত্ত ব্যবহার করা হয় বলে ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস (আইইপি) জানিয়েছে।

গত বছর ইউক্রেন, সিরিয়া, দক্ষিণ সুদানসহ কয়েকটি দেশের রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য শান্তি সূচকের মাত্রা কিছুটা কমে গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, শান্তি সূচকে ইউরোপের দেশগুলো এগিয়ে রয়েছে এবং সবচেয়ে পিছিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো।

সূচক অনুযায়ী প্রথম দিককার দেশগুলোর মধ্যে ডেনমার্ক, অস্ট্রিয়া, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, কানাডা, জাপান, বেলজিয়াম ও নরওয়ে।

শান্তি সূচকে সবচেয়ে নিচের দিকে রয়েছে সিরিয়া। তার উপরের দেশগুলো মধ্যে রয়েছে আফগানিস্তান, দক্ষিণ সুদান, ইরাক, সোমালিয়া, সুদান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কঙ্গো প্রজাতন্ত্র, পাকিস্তান, উত্তর কোরিয়া ও রাশিয়া।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ