জাতীয়

ল্যাবএইডে ভর্তি ন্যান্সি

নাজমুন মুনিরা ন্যান্সি
নাজমুন মুনিরা ন্যান্সি

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে রাজধানীর ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মাত্রাতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়া এ শিল্পীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোববার সকালে সেখানে নেয়া হয়।

ন্যান্সির ভাই জনি সাংবাদিকদের বলেন, তার বোনকে (ন্যান্সি) সকাল ৯টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। ডা. ফরহাদের তত্ত্বাবধানে আছেন তিনি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন ন্যান্সি। গতকাল শনিবার রাত একটা পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন চিকিত্সকেরা। গতকাল রাতেই তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়া হয়। সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সকালে ন্যান্সির ভাই জনির দাবি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সন্তোষজনক চিকিত্সাসেবা না পাওয়ায় তার বোনকে ঢাকায় আনা হয়েছে।

তবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র মতে, গতকাল রাত ১০টার দিকে ন্যান্সির অবস্থার কিছুটা অবনতি হয়। পরে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। রাত একটা পর্যন্ত ন্যান্সির অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। এ অবস্থায় চিকিত্সকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সা কর্মকর্তা ফজলুল হক বলেন, ন্যান্সির অবস্থা অপরিবর্তিত থাকায় উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এর আগে নেত্রকোনার একটি ক্লিনিক থেকে গতকাল সন্ধ্যায় ন্যান্সিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিত্সক। রাত সাড়ে ৮টায় নেত্রকোনার ওই ক্লিনিকের অ্যাম্বুলেন্সে করে ন্যান্সিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর ন্যান্সি নিজেই চিকিত্সকদের বলেন, গতকাল বেলা একটা থেকে দেড়টার মধ্যে দুই দফায় মোট ৬০টি ঘুমের বড়ি খেয়েছেন তিনি। প্রথম দফায় ৪০টি ও দ্বিতীয় দফায় ২০টি বড়ি খান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ