জাতীয়

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে সব ধর্মের মানুষের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি

জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার জন্য সকল ধর্মের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ । রোববার বঙ্গভবনে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের সকল ধর্মের মানুষ স্মরণাতীত কাল থেকে পারস্পরিক সম্প্রীতি, আন্তরিকতা ও ঐক্য সমুন্নত রেখে তাদের নিজ নিজ ধর্ম পালন করছেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার ও নেপালের রাষ্ট্রদূত সংবর্ধনায় উপস্থিত ছিলেন। ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানও এ সময় উপস্থিত ছিলেন।

হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ব্যক্তিত্ব এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পেশার লোকজন সংবর্ধনায় যোগদান করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ