জাতীয়

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা, ষোড়শ সংশোধন আইনের খসড়া চূড়ান্ত

সংসদ
সংসদ

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন আইনের খসড়া চূড়ান্ত। আগামীকাল (সোমবার) মন্ত্রিসভার বৈঠকেই উঠছে এ খসড়া।

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে বিলটি পাস করার পরিকল্পনা রয়েছে সরকারের। এদিকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামাতের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনের খসড়াও প্রস্তুত।

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, মন্ত্রিসভায় যে কোনো সময় উঠবে এটিও।

১৯৭২ এর মূল সংবিধানে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ছিল। পঞ্চম সংশোধনীর মাধ্যমে সামরিক শাসক জিয়াউর রহমান তা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে তুলে দেন। ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের অনেক রদবদল করা হলেও ৯৬ অনুচ্ছেদের ওই ধারাটি ফিরিয়ে আনা হয়নি।

তবে সম্প্রতি বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সরকারের কাছে সুপারিশ করে আইন কমিশন। তার ভিত্তিতেই ফের সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় সরকার। যার খসড়া উঠতে যাচ্ছে মন্ত্রিসভায়।

এদিকে, যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামাতে ইসলামকে নিষিদ্ধ করতে ট্রাইব্যুনাল আইনের খসড়াও প্রস্তুত করে রেখেছে আইন মন্ত্রণালয়। কখন তা না বললেও অচিরেই এ আইনের খসড়া মন্ত্রিসভায় তোলা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

মন্ত্রিসভা খসড়াগুলো অনুমোদনের পর সংসদে তোলা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ