ভূমিকম্পসহ প্রতিটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণের পাশাপাশি তা সুষ্ঠু তদারকি ও সমন্বয়ের কাজ অতিদ্রুত শুরু করতে হবে— এ মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে ভূমিকম্প প্রতিরোধ করণীয় নিয়ে এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মজিনা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সাধারণ জনগণের সম্পৃক্ততা যত বাড়বে দুর্যোগ প্রশমন ততই সহজ হবে।
সশস্ত্র বাহিনী বিভাগ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ চলবে আগামী ২১ আগস্ট পর্যন্ত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: