বাংলাদেশের পোশাক শিল্পে উন্নত কর্মপরিবেশ এবং শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) একযোগে কাজ করছে বলে জানিয়েছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা।
মঙ্গলবার নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে মার্কিন গার্মেন্টস এক্সেসরিজ প্রতিষ্ঠান নেটকোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মজিনা বলেন, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংস্কার কাজ বাস্তবায়ন করে বাংলাদেশ লক্ষ্য অর্জন করবে এবং পোশাক শিল্প অনেক দূর এগিয়ে যাবে।
এ সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রসংশা করে তিনি আরো বলেন, এশিয়ার একটি সম্মৃদ্ধশালী দেশ বাংলাদেশ।
তাই বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের সুযোগ গ্রহণ করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: