গণতান্ত্রিক মূল্যবোধের কারণে একক সিদ্ধান্ত নেননি বলেই বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা দিতে পারেননি তিনি বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় আক্ষেপ প্রকাশ করে এরশাদ বলেন, তিনি স্বৈরাচার হলে বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করতে পারতেন।
তিনি অভিযোগ করেন, দেশের মানুষ নিরাপদে নেই। দেশে গণতন্ত্র, সুশাসন নেই।
এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষকে তার পক্ষে ভোট দেয়ারও আহ্বান জানান এরশাদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: