রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের গেণ্ডারিয়া এলাকায় মঙ্গলবার রাতে একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের ৫ জন আহত হয়েছেন।
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন: লুসিয়া বেগম (৫০), মেয়ে সালমা (২২) ও সোনিয়া (১১), ছেলে রকি (১৮) ও আকাশ (১৪)।
ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশন অফিসার রেজাউল্লাহ বলেন, পরিবারটির সদস্যরা পাড় গেণ্ডারিয়ায় একতলা একটি বাসায় বাস করেন। রাতে হঠাৎ আগুন লাগলে তারা ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে। তবে আতঙ্কে দরজা খুলতে পারেননি। পরে বের হলেও ৫ জন দগ্ধ হন। আশপাশের লোকজন এসে আগুন নেভান বলেও চানান তারা।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে লুসিয়া ও রকির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: