প্রশ্নপত্র ফাঁস নিয়ে যারা বিভ্রান্তি ছড়াবে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, প্রশ্নপ্রত্র ফাঁস হওয়া বন্ধে সরকার এ সংক্রান্ত আইন সংশোধন করছে। প্রশ্নপত্র ফাঁসকারী ও এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের জেল-জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও থাকবে।
তিনি আরো বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে একাধিক সেটে প্রশ্নপত্র ছাপানো হবে পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও কাজ করবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: