জাতীয়

মৌচাকে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থার নির্দেশ

মৌচাকে জলাবদ্ধতা
মৌচাকে জলাবদ্ধতা

রাজধানীর মৌচাক-মালিবাগ, শান্তিনগর এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী ঈদ-উল আজহা ও শারদীয় দুর্গাপূজার আগেই ড্রেন পরিস্কার করে রাস্তা মেরামতের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন। এ কাজ তদারকিতে আট সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।

বুধবার বিকেলে সচিবালয়ে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক আট সদস্যের কমিটি গঠন করে দ্রুত পদক্ষেপ নিতে বলেন যোগাযোগমন্ত্রী।

এদিকে, রাজধানীর আশপাশের এলাকার যানজট কমাতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণের দরপত্র আহ্বাবান করেছে যোগাযোগ মন্ত্রণালয়।

একটু বৃষ্টিতেই রাজধানীর নিচু এলাকাগুলোর কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েন। ড্রেন ও খাল দখল করে বাড়িঘর, দোকানপাট তৈরি হওয়ায় দ্রুত বৃষ্টির পানি সরাতে না পেরে রাজধানীর মৌচাক-মালিবাগ, শান্তিনগর, রাজারবাগ এলাকায় হাঁটু পানি জমে যায়।

তারওপর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণকাজ চলায় এ দুর্ভোগ কয়েক গুণ বেড়ে গেছে। এ দুরবস্থা থেকে এলাকাবাসীকে মুক্তি দিতে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দেন যোগাযোগমন্ত্রী।

বৈঠকে রাজধানী ও এর আশে-পাশের সড়ক-মহাসড়কে যানজট কমাতে শীতলক্ষ্যায় তৃতীয় সেতু নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে।

১ হাজার ২৯০ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি টাকা, যার ৭০% ব্যয় সৌদি সরকার বহন করবে। আগামী জানুয়ারি থেকে সেতুর নির্মাণকাজ শুরু হয়ে তা শেষ হবে ২০১৮ সালে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ