জাতীয়

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভাষা সৈনিক মতিন

ভাষা সৈনিক মতিন
ভাষা সৈনিক মতিন

ভাষা সৈনিক আবদুল মতিন। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম এ সংগঠক। গত সোমবার গুরুত্বর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এরপর নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।

বুধবার নিউরোসার্জারির চিকিৎসকরা তার অস্ত্রোপচার করেছেন। ৪৮ ঘণ্টার আগে আবদুল মতিনের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করা যাচ্ছে না বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা।

১৯৫২ সালে 'রাষ্ট্রভাষা বাংলা চাই' দাবিতে জীবনবাজি রেখে রাজপথে মিছিল-মিটিং, লড়াই-সংগ্রাম করেছিলেন অকুতোভয়ে এ মানুষটি। রাষ্ট্রভাষার জন্য লড়াকু এই সৈনিক আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর আগে, সোমবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন আবদুল মতিন। এদিকে, আবদুল মতিনের চিকিৎসার যাবতীয় ব্যয় সরকারিভাবে বহন করা হচ্ছে বলে জানিয়েছে হাসাপাতাল কর্তৃপক্ষ।

১৯৪৮ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের বক্তৃতায় পাকিস্তানের রাষ্ট্রভাষা সর্ম্পকে জেনারেল জিন্নাহ নিজের অবস্থান তুলে ধরেন। তার এ বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানান যিনি তিনি হলেন আবদুল মতিন।

এরপরই বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম কমিটির আহ্বায়কের ভূমিকায় আসেন আবদুল মতিন। পরবর্তীতে তারই নেতৃত্বে ৫২'র ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনকে রুখতে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করা হয়। শুধু বায়ান্ন নয়, তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করা এই সৈনিক মুক্তিযুদ্ধেও রেখেছেন অসামান্য অবদান।

ভাষা সৈনিক আবদুল মতিন, সবার কাছে পরিচিত-ভাষা মতিন-নামেই। ১৯২৬ সালের ৩ ডিসেম্বরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ছোট্ট এক গ্রামে জন্ম মতিনের। বাবা- মার প্রথম সন্তান তিনি। ১৯৩২ সালে আবদুল মতিনের শিক্ষা জীবনের শুরু দার্জিলিং এর একটি বিদ্যালয়ে। এরপর ১৯৪৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ