কুয়েতের সফররত সামরিক প্রতিনিধি দল সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছে।
বৃহস্পতিবার সেনাসদর অফিসার্স মেসে ডেপুটি চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালেদ আল খদর এর নেতৃত্বে ১৩ সদস্যের এ প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত প্রটোকল ছাড়াও তাদের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্য রয়েছে দু'দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামরিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রশিক্ষণার্থী বিনিময়।
এ সময় বাংলাদেশ থেকে ভবিষ্যতে আরো দক্ষ ও কারিগরি জনবল নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধি দলের প্রধান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: