ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার এক যাত্রীর সঙ্গে থাকা পানির পাম্পের ভেতর থেকে প্রায় ৪ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।
আটকৃত ব্যক্তির নাম: খোরশেদ আলম।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান জানিয়েছেন, দুবাই থেকে ছেড়ে আসা এফজেড-৯০৫ ফ্লাইটটি দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
খোরশেদ আলমের কাছে থাকা একটি পানির পাম্পের ভেতর থেকে ৩৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ৪ কেজি ২৬ গ্রাম বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: