৭৫'র ১৫ আগস্টের হত্যাকাণ্ডে যেমন জিয়াউর রহমান জড়িত তেমনি ২০০৪'র ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান ও তার সরকারের মন্ত্রীরা জড়িত বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহসাপতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের পরিবার খুনী পরিবার। এ পরিবার দেশের স্বাধীনতা নস্যাৎ করতে চায়। জনগণকে এ পরিবার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার ১০ বছর পূর্তিতে পরে দলের সভানেত্রী ১৪ দলীয় জোট নেত্রী হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় শেখ হাসিনা অভিযোগ করেন, সেদিনের সেই গ্রেনেড হামলা তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের মদদেই ঘটানো হয়েছিল।
তার সরকার জঙ্গীবাদ, সন্ত্রাসবাদকে মদদ না দিয়ে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে বলেও জানান তিনি।
এরপর প্রধানমন্ত্রী গ্রেনেড হামলায় আহত ও নিহতদের পরিরবারের স্বজনদের সঙ্গে দেখা করেন।
প্রধানমন্ত্রী চলে যাবার পর শহীদ বেদিতে একে একে শ্রদ্ধা নিবেদন করে দলের সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।