জাতীয়

কমলাপুর, শাহজালাল থেকে স্বর্ণের বার উদ্ধার

 স্বর্ণ
স্বর্ণ

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুক্রবার ৪০টি স্বর্ণের বারসহ মো. শাহীন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে থানার পুলিশ।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের ভেতর থেকে সাড়ে চার কেজি ওজনের স্বর্ণের বারসহ মো. শাহীন ব্যক্তিকে পুলিশ আটক করে।

স্বর্ণের মূল্য আড়াই কোটি টাকা হতে পারে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শাহীনকে আটক করে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এদিকে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শুল্ক গোয়েন্দা জানিয়েছে, সকাল ৬টার দিকে মালয়েশিয়া থেকে আসা বাংলাদেশ বিমানের (বিজি-০৮৭) ফ্লাইটটি অবতরণ করে। এসময় ফ্লাইটটি থেকে নেমে আসা আল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার ব্যাগ তল্লাশি করা হয়।

পরে তার স্কুল ব্যাগ থেকে ৭ কেজি ৩০০ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য ৩ কোটি ৬৫ লাখ টাকা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ