জাতীয়

মানুষ হত্যা করে আন্দোলন হয় না: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মানুষকে হত্যা করে আন্দোলন হয় না—আন্দোলনের নামে যারা মানুষ হত্যা করে তারা সংবিধান ও স্বাধীনতায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 'রক্তাক্ত বাংলাদেশ' শীর্ষক ফটো অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আন্দোলনের নামে যারা মানুষ হত্যা করে তারা সংবিধান ও স্বাধীনতায় বিশ্বাস করে না— এ মন্তব্য প্রধানমন্ত্রী বলেন, রক্তের ওপর পা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল।

এ সময় বিএনপি-জামাতকে আন্দোলনের নামে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি না খেলতে হুঁশিয়ার করে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে বারবার এ দেশের ওপর এই আঘাত কেন? জামাত-শিবির তাদের কাজই তো হত্যাযজ্ঞ চালানো। ৭১ সালেও তারা তাই করেছে।

তিনি বলেন, রক্তের ওপর পা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল। তাদের জন্ম রক্ত দিয়ে। মানুষকে হত্যা করে আন্দোলন হয় না। মানুষকে অন্ধকারে ঠেলে দিয়ে উল্লাসিত হবেন না।

অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করতে গিয়ে বিএনপি-জামাত বারবার দেশর মাটি রক্তাক্ত করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন উন্নয়নের ধারা ব্যহত করার চেষ্টা চালাচ্ছে বিএনপি-জামাত।

এ সময় মানুষ হত্যা বাদ দিয়ে সুষ্ঠু রাজনীতি করতে বিএনপি-জামাতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে বিএনপি-জামাতের সহিংসতায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ