জাতীয়

গ্রেনেড হামলা মামলায় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রভাব ফেলবে না

আনিসুল হক
আনিসুল হক

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিচার কাজে কোনো প্রভাব ফেলবে না—বিচার চলবে স্বাভাবিক প্রক্রিয়াতেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত আন্তর্জাতিক আইন নিয়ে এশিয়ান সোসাইটি অফ ইন্টারন্যাশনাল ল’ এর সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এটার (একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা) ব্যাপকতা সম্পর্কে বলেছেন। এ ঘটনা ঘটার পরেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয় নাই, সেটার আলোকেই বলেছেন। এভাবে বিশ্লেষণ করলে আমার মনে হয় না যে এটা বিচার প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে।’

সম্প্রতি আন্তর্জাতিক আইন ব্যবহার করে বাংলাদেশের সমুদ্র বিজয়ের উদাহরণ দিয়ে তিনি আরো বলেন, বর্তমান সরকার আন্তর্জাতিক আইনের মাধ্যমে অভিন্ন নদী সমস্যাসহ অন্যান্য সমস্যা সমাধানে আগ্রহী।

এর আগে থাইল্যান্ডের সাবেক আইনমন্ত্রী ড. সুরাকিয়াত সাথিরা থাইয়ের সঞ্চালনায় দুই দিনের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তারা বলেন, বর্তমান পরিবর্তিত বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে বিরাজমান সমস্যা ও সংকট নিরসনে আন্তর্জাতিক আইনের বিকল্প নেই।

দ্বি-পাক্ষিক বা ত্রি-পাক্ষিক ও সমস্যার ধরন যাই হোক আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সার্কের মতো সংগঠনগুলোকেও আরো সক্রিয় হতে হবে বলেও জানান তারা।

ভারতের জয়পুর বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ভিএস মানি বলেন, ‘দক্ষিণ এশীয় দেশগুলোর আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সার্ক গঠিত হয়েছিল। তবে সার্ক যথাযথ কাজ করতে পারছে না। এ ব্যাপারে রাজনৈতিক নেতাদের এগিয়ে আসা জরুরি।’

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেন, ‘পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে সংকট যে দিকে মোড় নিচ্ছে সেখানে পারস্পিরক সংকট মোকাবেলা করতে আন্তর্জাতিক আইনের কোনো বিকল্প নেই। সন্ত্রাসবাদ মোকাবেলা ও মানবাধিকার রক্ষায় এ আইনী ফোরাম অনেক কার্যকর।’

এশিয়ান সোসাইটি অফ ইন্টারন্যাশনাল ল'-এর বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত এ সম্মেলনে এশিয়ার ১৭টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ