একুশে আগস্ট গ্রেনেড হামলার দায় এড়াতে পারেন না বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
রোববার আইভি রহমানের ১০ম মৃত্যুবার্ষিকীতে সকালে বনানীতে তার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ওই বর্বরোচিত হামলায় জড়িতদের রক্ষার চেষ্টার জন্য খালেদা জিয়ার বিচার হওয়া উচিত। অতি দ্রুত মামলার নিষ্পত্তি করে রায় কার্যকর হবে।
এদিকে, এ ঘটনায় অপরাধীদের দ্রুত সাজা হওয়ার ব্যাপারে সরকারের উপর আস্থা রয়েছে বলে জানালেন আইভি রহমানের ছেলে আওয়ামী লীগের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: