জাতীয়

জেলাভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

জেলাভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা ও পাট, বস্ত্র, চামড়াসহ কৃষিজাত পণ্যের ক্ষেত্রে দেশের বাজার প্রসারিত এবং বিদেশে বিনিয়োগ বাড়ানোর ওপর জোড় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয় পরিদর্শন শেষে কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

দেশের অর্থনীতিতে শিল্প মন্ত্রণালয়ের গুরুত্ব উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমভিত্তিক শিল্প গড়ে তোলার বিকল্প নেই।

এ খাতে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে তিনি আরো বলেন, শিল্পের বিকাশ ঘটাতে শিল্পনীতি বাস্তবায়নের পাশাপাশি জেলাভিত্তিক শিল্প এলাকা স্থাপন করতে হবে।

২০২১ সালের মধ্যে দেশে একটি শক্তিশালী শিল্পখাত গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ উদ্যোগ বাস্তবায়ন হলে জাতীয় আয় ৪০% পর্যন্ত বাড়বে।

এ সময় পাট, বস্ত্র, কৃষি, জাহাজভাঙা শিল্প এবং চামড়াশিল্পকে অধিক গুরুত্ব দিয়ে, চামড়া কারখানা মালিকদের বর্জ্য শোধনাগার ব্যবহারে বাধ্য করতে কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া, একটি শ্রমভিত্তিক শক্তিশালী শিল্পখাত তৈরির পাশাপাশি দক্ষ মানবসম্পদ গঠনে সংশ্লিষ্টদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

এদিকে, ২০০৯ সালের পর রোববার দ্বিতীয় বারের মতো শিল্প মন্ত্রণালয় পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ