বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ইতিহাস পর্যালোচনা করলেই পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশ বিনির্মানে তার অবদানের সঙ্গে আর কারো তুলনা চলেনা বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করে তারা কখনো দেশের মঙ্গল চায়না।
এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে— উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শ দেশের বেশীরভাগ মানুষ বহণ করে চলেছে। ধর্মের দোহায় দিয়ে যারা এখনো দেশে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান আসাদুজ্জামান নূর।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: