জাতীয়

বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ সংশোধন আইনের খসড়া অনুমোদন

মন্ত্রিসভার বৈঠক
মন্ত্রিসভার বৈঠক

বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) সংশোধন আইন ২০১৪ এর খসড়ার মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

এই বিধানটি প্রতি দুই বছর পর বাড়ানো হয়। তবে এবার চার বছর বাড়ানো হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বিধানটির মেয়াদ ছিল।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, বিদ্যুতের চাহিদা বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনটি সংশোধনের উদ্যোগ নেয়া হয়। সংশোধনের ফলে ২০১৮ সাল পর্যন্ত আইনটির কার্যকারিতা থাকবে।

সচিব বলেন, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৪ এর খসড়ায়ও নীতিগত অনুমোদন দেয়ার পাশাপাশি এ আইনের বলে স্বাস্থ্য সচিবকে প্রধান করে একটি কাউন্সিল ও একটি নির্বাহী কমিটি গঠন করা হবে।

এছাড়া বৈঠকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৪ এর খসড়াও অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া গত ২৪ জুলাই ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাপটা বৈঠকে বাণিজ্যমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। ২২-২৩ জুলাই বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র প্রকল্প বাস্তবায়নের জন্য গঠন করা যৌথ সমন্বয় কমিটির সভায় অংশ নেন। রাশিয়ার মস্কোয় ওই সভা হয়। প্রতিমন্ত্রী মন্ত্রিসভাকে এ বিষয়ে অবগত করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ