জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২৭০ কোটি ৬১ লাখ টাকার একটি নতুন ও ২টি সংশোধিত প্রকল্প অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন এনইসিতে অনুষ্ঠিত সভায় অনুমোদন দেয়া হয়।
পরে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ২৭০ কোটি টাকা ব্যয়ে ৩ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে একটি নতুন ও বাকি ২টি সংশোধিত। প্রকল্পের সব অর্থ সরকারি খাত থেকে মেটানো হবে।
সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: