জাতীয়

সীমান্তে হত্যা শূন্যের কোঠায় আনতে একমত বিএসএফ-বিজিবি

মেজর জেনারেল আজিজ আহমেদ
মেজর জেনারেল আজিজ আহমেদ

ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকায় হতাহতের ঘটনা শূন্যের কোঠায় নিয়ে আসার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার রাজধানীর পিলখানায় সদরদপ্তরে সংবাদ সম্মেলনে বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বিজিবি-বিএসএফের সদস্যে যৌথ প্রশিক্ষণ ছাড়াও কিশোরী ফেলানী হত্যার মামলাটির পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে সমর্থন জানানো হয়েছে।

সীমান্তের নজরদারি বাড়ানোর পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধের জন্য দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে— এ কথা জানিয়ে আজিজ আহমেদ বলেন, দুই দেশের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে যৌথ প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে বিএসএফ। তারিখ ঠিক না হলেও বিজিবি এ প্রস্তাবে সায় দিয়েছে।

বাংলাদেশের আপত্তির পরিপ্রেক্ষিতে কিশোরী ফেলানী হত্যা মামলাটি আবারো তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ আর তাই নতুন করে ফেলানীর বাবা ও মামার সাক্ষ্য নেবেন তারা জানান বিজিবির মহাপরিচালক।

ভারত বিচ্ছিন্নতাবাদীদের অবৈধ স্থাপনার তালিকা দিয়েছে— এ কথা উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশ দিয়েছে সীমান্ত লাগোয়া অবৈধ মাদকদ্রব্যের কারখানার তালিকা।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে ৪১৫৬ কিলোমিটারের বিশাল সীমান্ত রয়েছে বাংলাদেশের। এ বিশাল সীমান্ত দিয়ে মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ অস্ত্র আনা-নেয়াসহ মানুষ পাচারের মতো ঘটনাও ঘটে। প্রায়শই সীমান্ত এলাকায় ঘটে হতাহতের ঘটনা। এরকম বাস্তবতায় দিল্লিতে গত ২১ আগস্ট থেকে ৫ দিনব্যাপী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ