রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণসহ জিয়াউর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার রাত ১২টার দিকে তাকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খানের ভাষ্য মতে, ২টি বার ও গয়নাসহ উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১ কেজি ৩৭৩ গ্রাম। এর দাম প্রায় ৬৫ লাখ টাকা। জিয়াকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: