জাতীয়

শুরু হলো হজ ফ্লাইট

হজ ফ্লাইট
হজ ফ্লাইট

বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইটটি বুধবার সকালে ৪০৯ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে গিয়েছে। এবার বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনস আনুপাতিক ৫০% হারে ঢাকা-জেদ্দা রুটে আনা-নেয়া করবে।

এ বছর ৯৮ হাজার ৭৫৭ জন বাংলাদেশ থেকে হজ করতে যাবেন। আর হজযাত্রীর মধ্যে বেসরকারিভাবে ৯৭ হাজার ২৪৭ জন ও বাকিরা সরকারি তত্ত্বাবধানে সৌদি আরব যাবেন।

হজ যাত্রীদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী মতিউর রহমান।

এ সময় মেনন সাংবাদিকদের বলেন, হজ ফ্লাইটের এবারের ব্যবস্থাপনা ভালো হয়েছে। এতে হজযাত্রীরাও সন্তুষ্ট।

ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের মুসল্লিরা যাতে নির্বিঘ্নে হজ পালন করতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।

এদিকে, প্রথম ফ্লাইটে ৪১৭ জন যাওয়ার কথা থাকলেও অসুস্থতার জন্য ও ভিসা না হওয়ায় ১০ জন যেতে পারেননি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ