খুব শিগগিরই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে চলচ্চিত্র নীতিমালা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, যারা নীতিমালার বিরোধিতা করে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, সংবিধানও মানে না।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক সমাজ গড়তে ও গণতন্ত্র শক্তিশালী করতে চলচ্চিত্র মাধ্যমকে শক্তিশালী ভূমিকা পালন করতে।
এ মাধ্যমকে সহযোগিতা দিতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: