পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির অর্ন্তভুক্ত শ্রমিকদের ১৫টি সংগঠন। বুধবার পুরানা পল্টনের মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ কথা জাননো হয়।
তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশু, বন্ধ হওয়া তোবা গ্রুপের ৫টি কারখানা খুলে দেয়া, মালিক দেলোয়ারের জামিন বাতিল ও বিচারের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তির দাবিও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
এছাড়া, শ্রমিকদের পাওনা আদায়ে আগামী ২৯ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও ৭ সেপ্টেম্বর শ্রম মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনেরও সংবাদ সম্মেলন থেকে ঘোষণা দেয়া হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: